দুর্গাপূজা ও লক্ষ্মীপূজা উপলক্ষে আগামী ১৮/১০/২০২৬ ইং রবিবার থেকে ২৫/১০/২০২৬ ইং রবিবার পর্যন্ত বিদ্যালয় বন্ধ থাকবে।

তারিখ: ১৫ অক্টোবর ২০২৬ প্রকাশক: এডমিন আপডেট: 12 hours ago
এতদ্বারা সততা মডার্ন একাডেমির সম্মানিত পিতা-মাতা, অভিভাবক, ছাত্র-ছাত্রী এবং শিক্ষকদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, শ্রীশ্রী দুর্গাপূজা ও শ্রীশ্রী লক্ষ্মীপূজা উপলক্ষে আগামী ১৮/১০/২০২৬ ইং রবিবার থেকে ২৫/১০/২০২৬ ইং রবিবার পর্যন্ত বিদ্যালয় বন্ধ থাকবে। ২৬/১০/২০২৬ ইং সোমবার থেকে বিদ্যালয়ের সকল কার্যক্রম যথাসময়ে ও যথানিয়মে চলবে। বি.দ্র.: বিদ্যালয় বন্ধ থাকাকালীন সকল কোচিং ক্লাস খোলা থাকবে। কোচিং ক্লাস প্রতিদিন সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত চলবে। সংশ্লিষ্ট সকল শিক্ষার্থীকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য নির্দেশ দেওয়া হলো। ধন্যবাদান্তে, মো: আল মামুন প্রধান শিক্ষক সততা মডার্ন একাডেমি কেরানীগঞ্জ, ঢাকা।
সংযুক্ত ফাইল / অফিশিয়াল নোটিশ কপি:
Notice Copy